সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

খেলা

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আরও একবার মুখ খুললেন মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এই কোচ

2026-02-04T22:01:50+00:00
2026-02-04T22:01:50+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম 
মোহাম্মদ সালাউদ্দিন (বাঁয়ে) ও সাকিব। সংগৃহীত ছবি
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আরও একবার মুখ খুললেন মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এই কোচ জানালেন, সাকিব এমন এক ক্রিকেটার যাকে যে কেউই দলে চাইবে।

সাকিবকে জাতীয় দলে ফেরানো কিংবা টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে শুরুতে সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন। যদি কেউ বলে আমি সাকিবকে চাই না তাহলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড়… সবচেয়ে বড় কথা দলে ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার একটা বোলার দুইদিকেই পাবেন। সাকিবও যদি ফিট থাকে… যে কেউ চাইবে, প্রশ্ন করার মতো বিষয় না।

নতুন শুরু হতে যাওয়া অদম্য টুর্নামেন্টে থাকবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। 


এ প্রসঙ্গে সালাউদ্দিন জানান, এটা আগে অনেক দেশই এপ্লাই করেছে। আমরাও করে দেখতে চাই। অনেক সময় ভালো হতে পারে। ১২ জন খেলবে। খুব একটা খারাপ নিয়ম মনে হয় না। কাজ সবার জন্য বেড়ে যাচ্ছে। দিনশেষে ক্যাপ্টেন ডিসাইড করবে। কোচেরা আমরা তো বাইরে বসে থাকব। খেলা শুরু হয়ে গেলে আমাদের তেমন কিছু করার থাকে না।

স্কোয়াড সাজানোর ব্যাখ্যা দিয়ে সালাউদ্দিন জানান, যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম, অনেক দিন একসাথে ছিলাম। তাই সেভাবেই দল রাখা হয়েছে। এখানে দ্বিতীয় অপশন চিন্তা করার সুযোগ নেই। পারফরম্যান্স আসবে কি না পরের ব্যাপার, ছেলেরা যেন সেরাটা দেয়। একটু হলেও যেন এখান থেকে কিছু শিখতে পারে।

তিন দলের এই টুর্নামেন্ট অবশ্যই কঠিন পরীক্ষা হবে, দিনশেষে যখন আপনি মাঠে নামবেন সবাই তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। এখানে টপ ৪৫ খেলোয়াড় খেলছে। হেলদি কম্পিটিশন হবে, আগে খেলেছে ওরাও আছে তরুণরাও আছে। প্রতিদিন একেকটা সুযোগ। সিরিয়াসলি নিলে এটা বড় সুযোগ তার জন্য, সিরিয়াসলি না নিলে ডাউনফলও হতে পারে। সবাই সেরাটা দিবে আশা করি।

সময়ের আলো/এআর


  বিষয়:   সাকিব  সালাউদ্দিন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: