প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:১২ এএম
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সিঙ্গাপুরকে হারিয়ে প্লেট স্টেজের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত খেলোয়াড়রা । ছবি : সংগৃহীতহামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের পথ ধরে বাংলাদেশের ফুটবলে নতুন প্রজন্মের আগমনি বার্তা। বয়সভিত্তিক ফুটবলে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে চলেছে দেশের কিশোররা।
একই দিনে সিঙ্গাপুর ও সিসেলসকে হারাল বাংলাদেশ। এবার আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সিঙ্গাপুরকে হারিয়ে প্লেট স্টেজের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে সিসেলসকে ট্রাইবেকারে হারিয়ে শেষ ষোলোতে এসেছিল বাংলাদেশ। গ্রুপপর্বের পাঁচ ম্যাচ শেষে প্লেট স্টেজে জায়গা হয়েছিল বাংলাদেশের। সেখানেও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছে দলটি।
ছয় দলের ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। গ্রুপপর্বে ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ের পাশাপাশি দুটি হার নিয়ে পাঁচ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। সেই অবস্থান থেকেই এখন প্লেট স্টেজে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ কিশোরদের সামনে।
ফিফার এই প্রতিযোগিতার কাঠামোও বেশ ব্যতিক্রমী। প্রচলিত বিশ্বকাপের মতো গ্রুপপর্বে পিছিয়ে পড়লেই কোনো দলের অভিযান শেষ হয়ে যায় না। বরং প্রতিটি দলকে শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দিতে বিভিন্ন অবস্থানের জন্য আলাদা নকআউট পর্ব রাখা হয়েছে।
বয়সভিত্তিক এই আসরে বাংলাদেশের লক্ষ্য শুধু জয় নয়, আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অভিজ্ঞতা ও প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা বাড়ানোও। হামজা-জামালদের উত্তরসূরিরা বাকুর মঞ্চে সেই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য তা হবে আশাব্যঞ্জক বার্তা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে