প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:১৭ এএম
উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীতদুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বুধবার (২৮ অক্টোবর) মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই মুশফিক। তিনি গতকাল নেটে ব্যাটিংয়ের সময় বলের আঘাত পান। তার জায়গায় একাদশে তাওহিদ হৃদয়।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চার নম্বরে আছে বাংলাদেশ। ১৪ জুন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পয়েন্ট তালিকায় চারে থাকা বাংলাদেশের বর্তমান চক্রে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততেই হবে। এর মধ্যে চলতি সিরিজের এই দুটি ম্যাচ জিততেই চাইবে টাইগাররা। কারণ, পরের দুইটি ম্যাচই যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাও প্রোটিয়াদের মাটিতে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে দুই টেস্টের সিরিজ খেলতে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
সময়ের আলো/জেডআই