স্পেনে ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রে’র ম্যাচ

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর নিহত ও আহত ব্যক্তিদের

2026-10-28T21:52:17+00:00
2026-10-28T22:28:57+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
খেলা
স্পেনে ট্রেন দুর্ঘটনায় স্থগিত কোপা দেল রে’র ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৫২ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ১০:২৮ পিএম
কোপা দেল রে’র ট্রফি ও স্পেনের ট্রেন দুর্ঘটনা । ছবি : সংগৃহীত
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সংহতি জানিয়ে চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য কোপা দেল রে ফুটবল টুর্নামেন্টের সব ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

বুধবার (২৮ অক্টোবর) সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন। আহত্দের চিকিৎসা চলমান রয়েছে।

দুর্ঘটনার সময় একটি ট্রেনে ১৪৭ জন এবং অন্যটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের স্মরণ এবং আহত ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোপা দেল রের প্রথম রাউন্ডে বুধবার মাঠে নামার কথা ছিল লা লিগার পাঁচটি দলের। দলগুলো হলো লেভান্তে, আলাভেস, ভ্যালেন্সিয়া, সেল্তা ভিগো ও রিয়াল বেতিস। ট্রেন দুর্ঘটনার পর তাদের ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে।

তবে স্থগিত ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত সূচিও এখনও জানানো হয়নি।


এদিকে, স্পেনের শীর্ষস্থানীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ক্লাব দুটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করেছে তারা।

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ সরাসরি কোপা দেল রে’র শেষ ৩২ দলের পর্বে খেলবে। তাই প্রথম রাউন্ডের স্থগিত ম্যাচগুলোর সঙ্গে তাদের তাৎক্ষণিক খেলার সূচি জড়িত নয়।

এই দুর্ঘটনার মধ্য দিয়ে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার মুখোমুখি হলো স্পেন। এতে দেশটির রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   স্পেন  ট্রেন দুর্ঘটনা  স্থগিত  কোপা দেল রে  ম্যাচ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: