আগ্নেয়াস্ত্রসহ আরসা কমান্ডার লালু গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালুকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। এসময়তার

2026-02-04T23:09:29+00:00
2026-02-04T23:09:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
আগ্নেয়াস্ত্রসহ আরসা কমান্ডার লালু গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম 
আগ্নেয়াস্ত্রসহ আরসা কমান্ডার লালু গ্রেফতার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালুকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি ফাইভ স্টার পিস্তল পাওয়া যায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লালু আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

সূত্র জানায়, জাহিদ হোসেন প্রকাশ লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়াও সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এর অভ্যন্তরে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় একটি চায়ের দোকান থেকে লালুকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল ও উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার বলেন, গ্রেফতারকৃত লালুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফআর
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  আগ্নেয়াস্ত্র  আরসা  কমান্ডার  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: