নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো : আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো

2026-02-04T23:37:49+00:00
2026-02-04T23:37:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো : আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম 
জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সংগৃহীত ছবি
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া-উগান্ডার যে ম্যাচ হয়, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন একই রকম হতে যাচ্ছে। আগামীতে জাস্ট ওয়েট ফর সি দেখার জন্য আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আমরা যে পর্যায়ে আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশি-বিদেশি এবং মানুষের যে গণজোয়ারে   এখন আমরা ১০০ ভাগ বিশ্বাসী। কুষ্টিয়া সদরের আসনে দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।


                                               আরও পড়ুন

আমির হামজা বলেন, আমরা কয়েকটি তথ্য পেয়েছি আজকে। এ তথ্যটা দিয়েছে সিআরএফ। নির্বাচন যারা পর্যবেক্ষণ করতেছেন তারা আজকে ওয়েবসাইটে এই তথ্যটি দিয়েছেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তরুণ যারা আছেন, প্রায় ৪ কোটি। এখানে ৩৭.৪ শতাংশ মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লা এবার বাংলাদেশের ক্ষমতায় যাক। ধানের শীষের নাম পেয়েছি এখানে ২৭ শতাংশ, এনসিপি ১৭ শতাংশ। 

যেহেতু এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে ১১ দলে ভেতর একটি দল। সেই হিসাবে এখনও ৯ দল বাদও দেওয়া যায়, শুধু দুইটা দলের যুবকদের যে আগ্রহ, আকাঙ্ক্ষা, তাদের যে ভোট পারসেন্টেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৫৫% ভোট। এখন যুবকরা ১১ দলীয় জোটে তারা দিতে চাচ্ছে।  

তিনি আরও বলেন, যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, ইসলাম এরা মানবে না এজন্য আমরা বের হয়ে গেছি, এটা একটা ডাহা মিথ্যা কথা। আজকে ঠাঁকুরগায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন চরমোনাই পীর  জামায়াতে ইসলামী, ইসলামী দল না। কয়দিন আগেও চরমোনাইকে তুলাধনা করেছিল অথচ সেই পীরের ফতোয়াই আমাদের ইসলামী দল না বলে চালিয়ে দিচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি তলে তলে কি হচ্ছে। 

সময়ের আলো/এআর 


  বিষয়:   নির্বাচন  অস্ট্রেলিয়া  উগান্ডা  ক্রিকেট  ম্যাচ  আমির হামজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: