বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, হাতুড়িপেটায় আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ

2026-02-05T00:06:17+00:00
2026-02-05T00:06:17+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, হাতুড়িপেটায় আহত ১০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম 
বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, হাতুড়িপেটায় আহত ১০। ছবি : সময়ের আলো
মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যের গণসংযোগ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতুড়িপেটার ঘটনাও ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। 

বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালীরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, ধানের শীষের স্লোগান দিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হঠাৎ হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় আমার ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সময় একাধিক মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। প্রশাসন আইনি পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচনে এই হামলা বড় বাধা হতে পারে। আমি এই ঘটনা সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাই।

ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন, ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে তা প্রতিরোধ করে আমার সমর্থকরা। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কর্মী ও সমর্থকদের নিয়ে কালীরবাজার এলাকায় গণসংযোগে যান কলস প্রতীকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা ও মিল্টন বৈদ্যের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। পরে উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় ১০ জন আহত হয়। 


খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সংঘর্ষে আহতদের মধ্যে আছেন, বেল্লাল বেপারি, অ্যাডভোকেট মহিদুল মাতুব্বর, বেল্লাল মাতুব্বর, জহিরুল ইসলাম প্রমুখ। আহতদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


এফআর


  বিষয়:   বিএনপি  সংঘর্ষ  হাতুড়িপেটা  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: