২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য অনেক এলাকায় গ্যাস লাইনে স্বল্পচাপ থাকবে। ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে শীতলক্ষ্যা নদী ও

2026-02-05T09:00:03+00:00
2026-02-05T11:00:06+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
আজ থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এএম 
প্রতীকী ছবি
নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য অনেক এলাকায় গ্যাস লাইনে স্বল্পচাপ থাকবে। ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে শীতলক্ষ্যা নদী ও আদমজী ইপিজেড এলাকায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল একটি অংশে গ্যাসের এই সংকট দেখা দেবে। এলাকাগুলো হলো—পুরো নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি ও মুক্তারপুর, মুন্সিগঞ্জ জেলা সদর, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা ও শ্যামপুর (বিসিক) শিল্প এলাকা। 


এ ছাড়া, এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের চাপ একেবারেই কম থাকতে পারে। 

তিতাস কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতরে থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সঞ্চালনব্যবস্থা সচল ও নিরাপদ রাখতে এটি প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। 

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   গ্যাসের স্বল্পচাপ  এলাকা  আজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: