রাজধানীতে আজ কোথায় কী?

সময়ের আলো ডেস্ক

রাজধানী

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য

2026-02-05T08:45:41+00:00
2026-02-05T08:46:04+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ এএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৮:৪৬ এএম
সংগৃহীত ছবি
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। 

বিএনপি 
জাসাসের আয়োজনে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 


তারেক রহমানের পক্ষে গণসংযোগ 
বিকেল ৩টায় জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু হবে। এদিকে, বিকেল ৪টায় তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতারণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 

সেনাবাহিনী 
সকাল সাড়ে ১০টায় গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনী প্রধান কর্তৃক ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম  পরিদর্শন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় সভা। বেলা সাড়ে ১১টায় একই স্থানে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম  সম্পর্কিত  বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

গোলটেবিল বৈঠক 
বাংলাদেশ রিসার্চ এনালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) সকাল সাড়ে ১০টায় দি ডেইলি স্টার ভবনে ‘জাতীয় নির্বাচন ২০২৬ : ভোট কারচুপি’ রোধে নাগরিক সচেতনতা ও প্রতিরোধ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাজধানী  আজ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: