যে কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে

2026-02-05T09:47:52+00:00
2026-02-05T10:54:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
যে কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ এএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১০:৫৪ এএম
অভিনেত্রী নওবা তাহিয়া হোসাইন। সংগৃহীত ছবি
শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুকে দেওয়া পোস্টে নওবা জানান, মিডিয়ায় চার বছরের পথচলার পর তিনি এই অধ্যায়ের ইতি টানছেন। এই সময়টাকে তিনি নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং এ সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নওবা তাহিয়া লেখেন, বর্তমানে তিনি নিজের দ্বীন, আত্মঅনুসন্ধান এবং শেখার প্রক্রিয়ার মধ্যেই প্রকৃত শান্তি খুঁজে পাচ্ছেন। যেসব মানুষের সান্নিধ্যে তিনি ঘরের মতো অনুভব করেন, তাদের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নকেই তিনি এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখছেন।
আরও পড়ুন

তিনি আরও স্পষ্ট করে জানান, ভবিষ্যতে নাটক, টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্মে তার কোনো নতুন কাজ আসবে না। অতীতে করা কিছু কাজ সামনে প্রকাশ পেলেও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

পোস্টের শেষাংশে এতদিন দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, নওবা তাহিয়া হোসাইন ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের শিশুতোষ অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন। পাশাপাশি তিনি আবৃত্তিচর্চার সঙ্গেও যুক্ত ছিলেন।

পরবর্তীতে বড় হয়ে আবারও একই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পান তিনি। তার সাবলীল ও শৈল্পিক উপস্থাপনার কারণে বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে অভিনয়ের সুযোগ পান নওবা। কাজী নূরুল হুদা জাহাঙ্গীরের রচনায় এবং সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নির্মিত নাটকটিতে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে দর্শকমহলে প্রশংসিত হন তিনি।

এরপর নাটক ও বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে কাজ করে অল্প সময়েই নিজের একটি অবস্থান তৈরি করেন নওবা তাহিয়া হোসাইন।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  নওবা তাহিয়া হোসাইন  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: