আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে চলমান উদ্যোগের অংশ হিসেবে আরও ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এবার নিলামের মাধ্যমে আরও ১৭১ মিলিয়ন

2026-02-05T11:20:16+00:00
2026-02-05T11:20:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ এএম 
প্রতীকী ছবি
বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে চলমান উদ্যোগের অংশ হিসেবে আরও ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এবার নিলামের মাধ্যমে আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 


তিনি বলেন, ‘১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।’ 

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। 

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার কিনেছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ১৭১ মিলিয়ন ডলার  কেন্দ্রীয় ব্যাংক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: