দুই কিশোরের কথাকাটাকাটির জেরে পাঁচ গ্রামে ব্যাপক সংঘর্ষ

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটে দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার

2026-02-05T12:54:58+00:00
2026-02-05T12:54:58+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুই কিশোরের কথাকাটাকাটির জেরে পাঁচ গ্রামে ব্যাপক সংঘর্ষ
সিলেট সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ পিএম 
সিলেটে মধ্যরাতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
সিলেটে দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নগরীর জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ প্রায় এক ঘণ্টা চলার কারণে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটির কারণে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিষয়টি বড় আকার ধারণ করলে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি হয় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।


প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়। তবে আহতদের মধ্যে কারা এবং তাদের অবস্থার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুরুতে ঘটনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকার গুঞ্জন ছড়ায়, তবে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, সংঘর্ষের মূল কারণ এবং জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে।


/ইউএমএইচ
  বিষয়:   সিলেট  পাঁচ গ্রামের সংঘর্ষ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: