শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব

2026-02-05T13:32:12+00:00
2026-02-05T13:32:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী জানান, বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার প্রকাশ করা হবে। একইসঙ্গে বিএনপি রোববার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনী শেষ জনসভা করবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোটাররা দেশের ও গণতন্ত্রের স্বার্থে ‘ধানের শীষ’-কে শুধু প্রতীক নয়, আবেগের সঙ্গে গ্রহণ করবেন।

রিজভী বলেন, ‘মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে এই বিশ্বাস ব্যক্ত করবেন।’

শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এএডি/
  বিষয়:   শুক্রবার  নির্বাচন  ইশতেহার  ঘোষণা  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: