ভোট নিয়ে যা বললেন আজহারি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক মনোভাব প্রকাশ করেছেন জনপ্রিয়

2026-02-05T13:41:27+00:00
2026-02-05T13:41:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ভোট নিয়ে যা বললেন আজহারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম 
ড. মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক মনোভাব প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’

এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে। এর আগে, বুধবার সব রিটার্নিং অফিসারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীরা সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালালে তা যথাযথভাবে নিবন্ধন ও অনুমোদনের মাধ্যমে করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দলের পক্ষে অন্য কেউ যদি সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারণা চালায়, তাহলে প্রার্থীর বা এজেন্টের শনাক্তকরণ তথ্য- যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ই-মেইল আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।
আরও পড়ুন

একই সঙ্গে নির্বাচনী ব্যয়সীমার বিধি অনুযায়ী সামাজিক মাধ্যমের সব প্রচারণা, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপের খরচ নির্বাচন ব্যয়ের অন্তর্ভুক্ত করে কমিশনের কাছে দাখিল করতে হবে। এছাড়া রিটার্নিং অফিসাররা কমিশনের জনসংযোগ শাখায় রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক মাধ্যম ব্যবহার করছে তা জানানোর দায়িত্বে থাকবেন।

এমতাবস্থায়, ভোটারদের সচেতন থাকার পাশাপাশি প্রার্থীদেরও আইন ও নিয়ম মেনে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যেখানে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা স্বচ্ছভাবে ভোট প্রদান করবেন।

এএডি/


  বিষয়:   আজহারি  ভোট  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: