হাসনাত আব্দুল্লাহর আসনে কাকে সমর্থন দিলেন বিএনপি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এবং হাইকোর্টে

2026-02-05T14:05:49+00:00
2026-02-05T14:05:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
হাসনাত আব্দুল্লাহর আসনে কাকে সমর্থন দিলেন বিএনপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম 
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় বিএনপি থেকে কোনো প্রার্থী নির্বাচন করতে পারছেন না।

ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী না থাকলেও বিএনপি সমর্থন দিয়েছে অন্য একজন প্রার্থীকে। গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি জোটের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে। ফলে এই আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী জানান, কেন্দ্র থেকে মৌখিক নির্দেশনা এসেছে জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার জন্য। তিনি জানান, দেবিদ্বারবাসীর কাছে অনুরোধ করা হয়েছে, ট্রাকের পাশে দাঁড়িয়ে জসিম উদ্দিনের পক্ষে কাজ করবেন।


গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি জোট জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ  বিএনপি  জামায়াত  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: