ফের বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী নাকি আবারও বাবা-মা হতে যাচ্ছেন- এমন খবরেই সরগরম শোবিজ অঙ্গন।

2026-02-05T15:03:10+00:00
2026-02-05T15:04:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ফের বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৩:০৪ পিএম
শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী এবং তাদের ছেলে শেহজাদ খান বীর। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী নাকি আবারও বাবা-মা হতে যাচ্ছেন- এমন খবরেই সরগরম শোবিজ অঙ্গন। এর আগে তাদের ঘরে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। এবার জানা গেছে, বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং শাকিব খানের পরামর্শেই সন্তান জন্মদানের প্রস্তুতি নিচ্ছেন তিনি। গণমাধ্যমকে একাধিক সূত্র বিষয়টিকে নিশ্চিত করেছে। 

গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। তখনই তাদের সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ালেও এবার সেটিই সত্য বলে জানা যাচ্ছে।
Advertisement
আরও পড়ুন

শারীরিক ঝুঁকির কারণে আপাতত শুটিং বন্ধ রেখেছেন বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ ছবিতে আদর আজাদের বিপরীতে চার দিন শুটিং করলেও দ্বিতীয় লটের জন্য শিডিউল দেননি। জানা গেছে, তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন সন্তান জন্ম দিতে- যেমনটা হয়েছিল বীরের সময়ও।

এদিকে প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলীকে ছাড়াই ছবির বাকি কাজ শেষ করতে হবে, কারণ প্রায় দেড় বছরের বিরতিতে যাচ্ছেন নায়িকা। 

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে প্রথম সন্তানের জন্মের খবর নিজেই প্রকাশ করেছিলেন বুবলী। বর্তমানে তার ‘পিনিক’ সিনেমা মুক্তির অপেক্ষায়, আর সর্বশেষ তাকে দেখা গেছে ‘জংলি’ সিনেমায়।

এএডি/
  বিষয়:   শাকিব  বুবলী  অভিনয়  অভিনেতা  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: