নিলামের আগেই পিএসএল দলে মোস্তাফিজ

সময়ের আলো ডেস্ক

খেলা

আইপিএলে দল পাওয়ার পরও শেষ পর্যন্ত সেখানে খেলা হচ্ছে না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশনায় গত ৩ জানুয়ারি তাকে

2026-02-05T15:34:20+00:00
2026-02-05T15:34:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নিলামের আগেই পিএসএল দলে মোস্তাফিজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম 
অনুশীলনের এক ফাঁকে মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি
আইপিএলে দল পাওয়ার পরও শেষ পর্যন্ত সেখানে খেলা হচ্ছে না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশনায় গত ৩ জানুয়ারি তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা। তবে আইপিএলের হতাশা পেছনে ফেলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে নতুন সুযোগ পেলেন এই বাঁহাতি ফাস্ট বোলার।

পিএসএলের আসন্ন মৌসুমের নিলামের আগেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে স্কোয়াডে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ২০১৬ ও ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে নাম লেখালেও মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ২০১৮ আসরে। সে সময় পাঁচ ম্যাচে তার শিকার ছিল চার উইকেট। এবার ২০২৬ মৌসুমের জন্য তাকে দলে নিতে লাহোর খরচ করেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় লাহোর কালান্দার্স লিখেছে, ‘ফিজ! আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালে আমাদের সঙ্গে ছিলেন, এবার সরাসরি চুক্তিতে ফিরলেন। ওয়ান্স আ কালান্দার, অলওয়েজ আ কালান্দার।’
আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা মোস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নয়, সে আমাদের পরিবারের অংশ। তাকে আবার ড্রেসিংরুমে ফিরে পেয়ে আমরা দারুণ আনন্দিত। তার অভিজ্ঞতা ও প্রতিভা আমাদের শিরোপা জয়ের পথে বড় ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, পিএসএলের আগের আসরে লাহোরের হয়ে খেলেছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। তবে এবারের মৌসুমের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটি। মোস্তাফিজকে দলে নেওয়ার পাশাপাশি লাহোর আগেই স্কোয়াডে যুক্ত করেছে শাহীন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈমকে।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। এবছর দুটি নতুন দল যুক্ত হওয়ায় আট দলের টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ।

এএডি/


  বিষয়:   মোস্তাফিজুর রহমান  বিসিবি  ক্রিকেট  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: