‘ধুরন্ধর ২’ মুভিতে ইয়ামি গৌতম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে পথচলা সহজ ছিল না অভিনেত্রী ইয়ামি গৌতমের জন্য। ক্যারিয়ারের শুরুতে একের পর এক অবহেলা, গায়ের রং নিয়ে কটাক্ষ, এমনকি

2026-02-05T15:54:58+00:00
2026-02-05T15:54:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘ধুরন্ধর ২’ মুভিতে ইয়ামি গৌতম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম 
অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি : সংগৃহীত
বলিউডে পথচলা সহজ ছিল না অভিনেত্রী ইয়ামি গৌতমের জন্য। ক্যারিয়ারের শুরুতে একের পর এক অবহেলা, গায়ের রং নিয়ে কটাক্ষ, এমনকি বিজ্ঞাপন করাকে ঘিরেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে এমন গুঞ্জনও শোনা গেছে, একসময় নামী ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা তাকে বিয়ের পোশাক দিতেও রাজি হননি।

তবে সময়ের সঙ্গে নিজের অবস্থান বদলে দিয়েছেন ইয়ামি। সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সমালোচকদের পাশাপাশি আলিয়া ভাট ও করণ জোহরের মতো তারকারাও তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ইয়ামি যুক্ত হলেন হাজার কোটির ব্যবসা করা ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে। আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। ছবিটিতে ইয়ামিকে দেখা যাবে এক শক্তিশালী ও অ্যাকশননির্ভর চরিত্রে, যার জন্য তাকে বিশেষ মার্শাল আর্ট ও ফাইট ট্রেনিং নিতে হয়েছে।
আরও পড়ুন

ইতোমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে নির্মিত সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন তিনি। একই লোকেশনে কখনো সঞ্জয় দত্ত, আবার কখনো ‘হামজা’ চরিত্রে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।

তবে ইয়ামির এই নতুন প্রজেক্টে যুক্ত হওয়া ঘিরে বিতর্কও দানা বেঁধেছে। সমালোচকদের একটি অংশ এই কাস্টিংকে স্বজনপ্রীতির উদাহরণ হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, পরিচালক আদিত্য ধরের স্ত্রী হওয়ার কারণেই ইয়ামি এত বড় প্রজেক্টে সুযোগ পেয়েছেন। পাশাপাশি ছবির সম্পাদনার দায়িত্ব পরিচালকের ভাইকে দেওয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

সব বিতর্কের মাঝেও বলিউডে নিজের জায়গা শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন ইয়ামি গৌতম। এবার ‘ধুরন্ধর ২’-এ তার অভিনয়ই ঠিক করে দেবে- সমালোচনা নাকি সাফল্য, কোনটি তার ঝুলিতে যোগ হবে।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  ইয়ামি গৌতম  বিনোদন  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: