চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শেরপুরে ডাব চুরির সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর

2026-02-05T17:12:55+00:00
2026-02-05T17:12:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার শেরপুরে ডাব চুরির সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর পৌর শহরের উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব প্রামানিক একই এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। স্থানীয়রা গাছের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। 

স্থানীয় সূত্র জানায়, সজিব ওই এলাকার আশরাফুল ইসলামের বাড়ি থেকে ডাব চুরি করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহতের মা (পালক) মাসুদা বেগম জানান, বুধবার রাতে রাত ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিল। পরে ভোরে তার মৃত্যুর খবর পান।

নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত তিনটা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।


স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   ডাব  চুরি  গাছ  পড়ে  যুবক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: