ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ নেতারা, জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর-০১ (শিবচর) আসনে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জুলাই যোদ্ধারা।বুধবার

2026-02-05T16:53:52+00:00
2026-02-05T16:53:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ নেতারা, জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম 
আওয়ামীলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেন জুলাই যোদ্ধারা। সংগৃহীত ছবি
মাদারীপুর-০১ (শিবচর) আসনে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জুলাই যোদ্ধারা। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘শিবচরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই আন্দোলনের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। এ সময় তারা প্রকাশ্যে ধানের শীষের পক্ষে কাজ করা আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবি জানান। 

এর আগে মঙ্গলবার ওই আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের সমর্থনে শিবচর পৌরসভার খানবাড়ি এলাকায় নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতাকর্মী অংশ নিয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন জানান।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার। বৈঠকে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারী ও ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতারা জানান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন করছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নাদিরা আক্তার বলেন, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলছি, সবার আগে শিবচর। আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব। কে কোন দল করল, সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা সবাই মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আওয়ামী লীগের যেসব নেতারা সভায় এসেছেন, তারা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে অংশ নিয়েছেন। এখানে কোনো দলকে পুনর্বাসন করা হয়নি।


এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় বুধবার সন্ধ্যায় জুলাই যোদ্ধারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে শিবচর থানা ঘেরাও করে প্রতিবাদ জানায়। এ সময় বিক্ষোভকারীরা শহিদ হাদি ও নিহত জুলাই যোদ্ধাদের ছবি হাতে নিয়ে শিবচর থানার সামনে অবস্থান নেন।

জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে ছাত্র হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারেরের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমরা আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমাদের অভিযান চলমান রয়েছে। আইনগতভাবে যা করা সম্ভব, তাই করা হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ধানের শীষ  প্রচারণা  আওয়ামী লীগ  নেতা  জুলাই  যোদ্ধা  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: