বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে নেই বাংলাদেশ। এদিকে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাও স্বীকার করেছেন, ভারত–ম্যাচ বয়কটে সমর্থকেরা

2026-02-05T17:25:21+00:00
2026-02-05T19:10:04+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৭:১০ পিএম
পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। সংগৃহীত ছবি
বিশ্বকাপে নেই বাংলাদেশ। এদিকে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাও স্বীকার করেছেন, ভারত–ম্যাচ বয়কটে সমর্থকেরা হতাশ হবেন। তবে দলের মনোযোগ এখন গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেই। 

সালমান বলেছেন, ‘ভারত–ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’

পাকিস্তান কেন ভারত–ম্যাচ বয়কট করেছে, সেটা হয়তো সবারই জানা। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপের দল পাঠাতে রাজি হয়নি। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।


টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে সালমান বলেছেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’

পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের সঙ্গে খেলছে না, কিন্তু টুর্নামেন্টে নকআউট পর্বেও দুই দলের দেখা হতে পারে। এমনটা হলে পাকিস্তান কী করবে সেই প্রশ্নের উত্তরও দিতে হয়েছে সালমানকে, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’

সময়ের আলো/এআর
  বিষয়:   বাংলাদেশ  বিশ্বকাপ  পাকিস্তান  অধিনায়ক 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: