বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার

সময়ের আলো ডেস্ক

খেলা

আইসিসির গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামীকাল (শুক্রবার) জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। ওই ম্যাচের

2026-02-05T15:40:11+00:00
2026-02-05T15:40:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম 
বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ছবি : সংগৃহীত
আইসিসির গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামীকাল (শুক্রবার) জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। ওই ম্যাচের দায়িত্বে আছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

বাংলাদেশ সময় আগামীকাল দুপুর দেড়টায় যুব বিশ্বকাপের ফাইনালে লড়বে ভারত-ইংল্যান্ড। ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন লুবাবালো গকুমা এবং শন হেইগ। জাহিদ বাসারাথ তৃতীয় আম্পায়ার এবং মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এ ছাড়া ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন গ্রায়েম লা ব্রুই। চলমান এই যুব বিশ্বকাপের চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন মাসুদুর রহমান মুকুল।

অন্যদিকে, জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দু’দিনও বাকি নেই। যেখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে নাটকীয়তার এখনও শেষ হয়নি।

/এমএইচআর 


  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  বাংলাদেশ  আম্পায়ার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: