১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল থেকে অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সে

2026-10-24T10:31:09+00:00
2026-10-24T10:31:09+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
খেলা
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩১ এএম 
ছবি : সংগৃহীত
ফুটবল থেকে অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের ক্লাব র‍্যাভেনার হয়ে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিপক্ষে ডার্বি ম্যাচে দেখা যেতে পারে ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকাকে।

গত জুনে র‍্যাভেনার সঙ্গে চুক্তি করে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন রোনালদিনহো। এবার শুক্রবার ক্লাবটির পক্ষ থেকে তাঁর মাঠে ফেরার তারিখ জানানো হয়েছে। ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন তাই বাড়তি আগ্রহ তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

রোনালদিনহোর প্রত্যাবর্তন নিয়ে র‍্যাভেনা এক বিবৃতিতে বলেছে, ‘এটি এমন একটি আয়োজন, যা বিশ্বের নজরকে স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে ঘুরিয়ে দেবে। পুরো ফুটবল বিশ্ব হয়তো এটিকে সত্যি হওয়ার মতো নয় ভেবেছিল, অথচ এখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি দুর্দান্ত প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করতে পারছি। সেই জাদু, সেই হাসি আর এমন এক প্রতিভার প্রত্যাবর্তন, যা প্রজন্মের পর প্রজন্ম ভক্তদের মুগ্ধ করে রেখেছে।’

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের শহর র‍্যাভেনার ক্লাবটি বর্তমানে সিরি-সি-তে খেলে। মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নিয়ে তাদের পথচলা। তবে রোনালদিনহোর আগমনে এখন আন্তর্জাতিক ফুটবলমহলেও আলোচনায় ক্লাবটি। ২০২৪ সালে র‍্যাভেনার মালিকানা নেওয়া ইগ্নাজিও চিপ্রিয়ানির লক্ষ্য ক্লাবকে সিরি-আতে উন্নীত করা। তাঁর কাছে রোনালদিনহো কেবল একজন ফুটবলার নন, শৈশবের অনুপ্রেরণাও।

র‍্যাভেনায় যোগ দেওয়ার বিষয়ে আগে রয়টার্সকে রোনালদিনহো বলেছিলেন, ‘এত বছর ধরে চিপ্রিয়ানি পরিবারের সঙ্গে এবং আমাদের অন্য বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে, তারই ধারাবাহিকতায় এই সুযোগটি এসেছে। আমি ভীষণ আনন্দিত। আমরা আশা করি, সবকিছু ভালোভাবেই এগোবে। র‍্যাভেনা সফল হোক, ক্লাবটির সবকিছু ভালোভাবে এগিয়ে যাক।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা, পিএসজি ও এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন রোনালদিনহো। ব্রাজিলের হয়ে ২০০২ সালে জিতেছেন বিশ্বকাপ, আর ২০০৫ সালে পেয়েছেন ব্যালন ডি’অর। ড্রিবলিং, নিখুঁত পাস আর মাঠে আনন্দময় ফুটবলের জন্য পরিচিত এই তারকার প্রত্যাবর্তন তাই র‍্যাভেনার জন্য শুধু একটি ম্যাচ নয়, বিশ্বজুড়ে আলোচনায় আসারও বড় সুযোগ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ১১ বছর  মাঠে ফিরছেন রোনালদিনহো  ১৫ নভেম্বর  অভিষেক  র‍্যাভেনা  জার্সি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: