প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত আর কত দিন আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব, এ প্রশ্ন রেখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের খেলোয়াড়দের দক্ষ করে গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
এই আয়োজনের ভূয়সী প্রসংশা করে রাষ্ট্রপতি বলেন, তরুণ সমাজকে মাদক, হতাশা আর মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে খেলা ও খেলার মাঠের বিকল্প নেই। তাই অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ চিহ্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় বিশ্বমানের অ্যাথলেট তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
এদিকে একই আয়োজনে যোগ দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে সরকার কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।
পাশাপাশি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এই আয়োজনে ৫৭ সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষদের ২২ ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা।
সময়ের আলো/টিকে