ম্যাচের আগের রাতে শপিংয়ে ক্রিকেটাররা, যা বলছে বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের দুবাইয়ের মলে শপিং করতে যাওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের কেউ কেউ স্বর্ণের

2026-10-23T15:39:41+00:00
2026-10-23T15:39:41+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
খেলা
ম্যাচের আগের রাতে শপিংয়ে ক্রিকেটাররা, যা বলছে বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম 
দলের এমন কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের দুবাইয়ের মলে শপিং করতে যাওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের কেউ কেউ স্বর্ণের দোকানেও গিয়েছিলেন বলে জানা গেছে। দলের এমন কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শারজায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষেও বড় ব্যবধানে জিততে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে ফাইনালে ওঠার সুযোগ হারিয়ে তৃতীয় হয় তাওহিদ হৃদয়ের দল।

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হতো। কিন্তু প্রত্যাশিত লড়াই করতে পারেনি দলটি।


এমন ব্যর্থতার কারণ অনুসন্ধানের মধ্যে সামনে এসেছে ম্যাচের আগের রাতের কর্মকাণ্ডের তথ্য। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ কাভার করতে যাওয়া এক বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক নিজের ইউটিউব চ্যানেলে দাবি করেন, ম্যাচের আগের রাতে দলের কয়েকজন ক্রিকেটার দুবাইয়ের একটি মলে শপিং করতে যান। তাঁদের কেউ কেউ স্বর্ণের দোকানেও গিয়েছিলেন। অন্য একটি দল টিম হোটেল থেকে প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দূরের একটি রেস্টুরেন্টে খাবার আনতে যায় বলে দাবি করা হয়েছে। পরে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি ক্রিকেটবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম।

ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির এক পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে তিনি ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা বেশ বিব্রতকর এবং এ ধরনের কাজ কাম্য নয়। আমাদের খেলোয়াড়েরা কি জেনেশুনে এমন করছেন নাকি না বুঝে করছেন? এ ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টেরও সতর্ক হওয়া উচিত।’

তিনি আরও বলেছেন, ‘কেউই এসব কাজ সমর্থন করবে না। এমনকি দল জিতলেও ম্যাচের আগের দিন কেনাকাটা করতে যাওয়া, ঘোরাঘুরি করা কিংবা এভাবে বাইরে সময় কাটানো কেউই সহজভাবে নেবে না।

শুধু সাধারণ মানুষই নয়, বোর্ডের লোকজনও বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   ম্যাচ  রাত  শপিং  ক্রিকেটার  বিসিবি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: