পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে আক্ষেপ ভারতীয় অধিনায়কের

ক্রীড়া ডেস্ক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে এতদিন কিছু না বললেও অবশেষে মুখ খুলেছেন ভারতীয়

2026-02-05T19:18:59+00:00
2026-02-05T19:18:59+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে আক্ষেপ ভারতীয় অধিনায়কের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম 
ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সংগৃহীত ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে এতদিন কিছু না বললেও অবশেষে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্যাপ্টেনস ডে’তে সূর্যকুমার জানান, পাকিস্তান খেলতে চাইছে না। আমরা তো খেলব না বলিনি। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা আছে।


এদিকে ভারত–ম্যাচ বয়কট ইস্যুতে সালমান আগা বলেন, ‘ভারত–ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’

গ্রুপ পর্বে ভারতের সঙ্গে না খেললেও টুর্নামেন্টের নকআউট পর্বেও সূর্যকুমারের দলের সঙ্গে পাকিস্তানের দেখা হতে পারে । এমনটা হলে পাকিস্তান কী করবে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন সালমান। 

তিনি বলেন, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’
 
সময়ের আলো/এআর
  বিষয়:   পাকিস্তান  বয়কট  আক্ষেপ  ভারত  অধিনায়ক 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: