যৌথ অভিযানে তিন শতাধিক রোহিঙ্গা আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে তিন শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ শিশু আটক করেছে যৌথ বাহিনী।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দোহাজারি

2026-02-05T19:23:31+00:00
2026-02-05T19:26:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
যৌথ অভিযানে তিন শতাধিক রোহিঙ্গা আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৭:২৬ পিএম  (ভিজিট : ১১৯)
অভিযানে আটক রোহিঙ্গা নারী পুরুষ শিশুদের। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে তিন শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ শিশু আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দোহাজারি পৌরসভার বার্মা কলোনি ঘিরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন। 


ওসি ইলিয়াস খান জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত ১২টার পর শুরু হওয়া এ অভিযানে বার্মা কলোনির শতাধিক বসতঘরের প্রতিটিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী ও ৮৩ শিশু-কিশোরকে আটক করে থানায় আনা হয়। 

ওসি জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তাদের নাগরিকত্ব ও রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা যাচাই-বাছাই করা হয়েছে। এরপর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) প্রতিনিধিদের মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। অভিযানে আটক সবাই রোহিঙ্গা নন। এর মধ্যে এখন পর্যন্ত ৩২২ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হয়েছি। অন্যদের পরিচয় যাচাই করা হচ্ছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   চট্টগ্রাম  যৌথ অভিযান  রোহিঙ্গা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: