শ্রীপুরে সাবেক স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিচ্ছেদের তিন মাস পর প্রিয়তা নামে এক গার্মেন্টস কর্মীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্বামী। স্থানীয়দের

2026-02-05T18:56:13+00:00
2026-02-05T19:02:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে সাবেক স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৭:০২ পিএম
প্রকাশ্যে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পরে আটক আনারুল, প্রিয়তার মরদেহ উঠানো হচ্ছে ভ্যানে। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে বিচ্ছেদের তিন মাস পর প্রিয়তা নামে এক গার্মেন্টস কর্মীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্বামী। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হানুমার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত প্রিয়তা হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তিনি নয়নপুর এলাকার রিদিসা গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার তিন বছর বয়সী শিশু সন্তান রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও সহকর্মী নুরুন্নাহার জানান, দুপুরে লাঞ্চ বিরতিতে গার্মেন্টস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ আনারুল পিছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে সামনে থেকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘাতক আনারুল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ডাইলের বাজার এলাকার আকরাম হোসেনের ছেলে। তিন মাস আগে পারিবারিক কলহের জেরে প্রিয়তার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   শ্রীপুর  বিচ্ছেদ  স্ত্রী  ছুরিকাঘাত  হত্যা  ঘাতক  স্বামী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: