আদমদীঘিতে ২৫দিনের মধ্যে ডোবা থেকে আবারও মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবা থেকে আবারও একটি আজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকেপুলিশ

2026-02-05T20:17:33+00:00
2026-02-05T20:23:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে ২৫দিনের মধ্যে ডোবা থেকে আবারও মরদেহ উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৮:২৩ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবা থেকে আবারও একটি আজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় মিলেনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের পশ্চিম পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১০ জানুয়ারি এই ঘটনাস্থল থেকে মাত্র ১৫০-২০০ গজ দক্ষিণ পার্শ্বে লছিরের বাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক আজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানিয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 


আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বলেন, মরদেহের শরীরে কোনো মাংশ না থাকায় নারী না পুরুষ তা শনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের মরদেহের সঙ্গে এই মরদেহের কোনো ঘটনা আছে কিনা তাও তদন্ত করা হবে।

সময়ের আলো/জোআই/ 


  বিষয়:   আদমদীঘি  মরদেহ  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: