সংখ্যালঘুদের হুমকি ও কালো টাকা বিতরণ করা হচ্ছে : গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা-৫ আসনের (ডুমুরিয়া–ফুলতলা) জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের হুমকি ও কালো টাকা বিতরণ করা হচ্ছে।

2026-02-05T21:29:23+00:00
2026-02-05T21:29:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সংখ্যালঘুদের হুমকি ও কালো টাকা বিতরণ করা হচ্ছে : গোলাম পরওয়ার
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি
খুলনা-৫ আসনের (ডুমুরিয়া–ফুলতলা) জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের হুমকি ও কালো টাকা বিতরণ করা হচ্ছে। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে থেকেই মাঠপর্যায়ে ভয়াবহ অনিয়ম ও সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

একই অনুষ্ঠানে তিনি খুলনা-৫ আসনের জন্য তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আমির এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গওসুল আজম হাদী, খুলনা জেলা আইনজীবি সমিতির সাবেক সহসভাপতি এডভোকেট আবুল খায়ের ও সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রধানের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক। নির্বাচনের এখনও এক সপ্তাহ বাকি। এখনো প্রার্থী, কর্মী ও ভোটারদের ওপর হামলা হচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবে না।

তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গেলে নারী কর্মীদের বোরকা ও মুখের কাপড় টেনে খুলে নেওয়া হচ্ছে। কোথাও প্রতিবাদ করলে তাদের শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছে। এমনকি গর্ভবতী নারীদের ওপরও হামলার অভিযোগ রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে একজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে নারীদের পোশাক খুলে নিতে হবে। এটা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, এটি নারী মর্যাদার ওপর সরাসরি আঘাত। যারা ক্ষমতায় যাওয়ার আগেই এ ধরনের হুমকি দেয়, তারা ক্ষমতায় গেলে কী করবে সেটা ভেবেই আমরা আতঙ্কিত।


তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের জোরপূর্বক বাড়ি থেকে এনে প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এটা ভোট নয়, জোর করে রাজনৈতিক অবস্থান চাপিয়ে দেওয়ার চেষ্টা। ফুলতলা ও ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় আমার নির্ধারিত সভা-সমাবেশে বাধা দেওয়া হয়েছে। একাধিক স্থানে চেয়ার-টেবিল ভেঙে সভা ভন্ডুল করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট। পরে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সরকারি দফতরের একজন কর্মকর্তার ই-মেইল থেকে এই হ্যাকিং করা হয়েছে বলে আমাদের সাইবার টিম শনাক্ত করেছে। এ ঘটনায় সাইবার আইনে মামলা করা হয়েছে। ডিবি পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তাকে আটক করেছে। ওই কর্মকর্তাকে ছাড়িয়ে নিতে উচ্চপর্যায়ে চাপ প্রয়োগ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে মুক্তি দিতে পারেনি।

তিনি বলেন, সরকারের হাতে সক্ষমতা আছে। তারা চাইলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এখনই ব্যবস্থা না নিলে এই আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। কোনো প্রলোভন বা হুমকির কাছে নতি স্বীকার না করে সততা ও বিবেকের পক্ষে অবস্থান নিতে হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   সংখ্যালঘু  হুমকি  কালো টাকা  বিতরণ  গোলাম পরওয়ার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: