শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নস্থ শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সাবেক সেনা সদস্য চাঁন মিয়া (৬৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫

2026-02-05T21:35:45+00:00
2026-02-05T21:39:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৯:৩৯ পিএম
চাঁন মিয়ার মরদেহ উদ্ধার করছে স্থানীয়রা। ছবি : সময়ের আলো
জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নস্থ শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে সাবেক সেনা সদস্য চাঁন মিয়া (৬৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দরগারচর নতুনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙা গ্রামে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁন মিয়া তার ভাইদের সঙ্গে নিয়ে অটোভ্যান যোগে শাহজাদপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে তাদের অটোভ্যানটিকে মালভর্তি অন্য একটি করিমনকে (ভটভটি) ওভারটেক করতে গিয়ে উল্টে যায় এবং ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই চাঁন মিয়ার মৃত্যু হয়।


শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোআই/



  বিষয়:   শাহজাদপুর  সড়ক দুর্ঘটনা  সেনা সদস্য  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: