রমজান ঘিরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান সেমিনার’

সময়ের আলো ডেস্ক

ইসলাম

আসন্ন রমজান মাসকে মুমিন মুসলমানদের জন্য সার্থক, পরিকল্পিত ও ফলপ্রসূ করে তুলতে সৃজনশীল উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ উপলক্ষে আগামী

2026-02-05T21:40:39+00:00
2026-02-05T22:13:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
রমজান ঘিরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান সেমিনার’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১০:১৩ পিএম
সংগৃহীত ছবি
আসন্ন রমজান মাসকে মুমিন মুসলমানদের জন্য সার্থক, পরিকল্পিত ও ফলপ্রসূ করে তুলতে সৃজনশীল উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘প্রোডাক্টিভ রমাদান সেমিনার ২০২৬’।

সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে এই সেমিনার।  প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি রমাজানকে প্রোডাক্টিভ করার পথনির্দেশিকা বিষয়ে বক্তব্য রাখবেন। 

এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞগণ।‘সুস্থ শরীরে সিয়াম পালন: ডায়েট ও নিউট্রিশন’ নিয়ে আলোচনা করবেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মাদ সজল। ‘রমাদান রোডম্যাপ: লক্ষ্য, রুটিন ও টাইম ম্যানেজমেন্ট’ বিষয়ে আলোচনা করবেন সাইকোলজিস্ট ফাহিম আব্দুল্লাহ। 

রমজানের শরয়ী বিধান নিয়ে আলোচনা করবেন মুফতি লুকমান হাসান, যাকাত-সাদাকার গুরুত্ব, নিসাব ও ক্যালকুলেশন বিষয়ে আলোচনা করবেন আইএসএফ কনসালটিং-এর চিফ শরিয়া কনসালটেন্ট, মুফতি যুবায়ের আব্দুল্লাহ।  

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকবে প্র্যাক্টিক্যাল টাস্ক, যেখানে আলোচকদের সহায়তায় অংশগ্রহণকারীরা নিজেদের ব্যক্তিগত রমজান রুটিন প্রণয়ন করার সুযোগ পাবেন।

সেমিনারে অংশগ্রহণের জন্য আগ্রহীদের শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজের কমেন্টে দেওয়া গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আবেদনের ভিত্তিতে রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে।

সেমিনার সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে এই নম্বরে: 01898773879 (হোয়াটসঅ্যাপ)।

/এমএইচআর 


  বিষয়:   আস-সুন্নাহ ফাউন্ডেশন  রমজান  রমজান 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: