‘ক্ষমতালোভী জামায়াত জোটে ঢুকে দেশ চালানোর ঘোষণা দেয়’

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামের পক্ষে একটা বাক্স নীতিতে দলগুলো পথ চলতে শুরু করে। সারাদেশে

2026-02-05T22:09:05+00:00
2026-02-05T22:11:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘ক্ষমতালোভী জামায়াত জোটে ঢুকে দেশ চালানোর ঘোষণা দেয়’
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১০:১১ পিএম
বক্তব্য রাখছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামের পক্ষে একটা বাক্স নীতিতে দলগুলো পথ চলতে শুরু করে। সারাদেশে মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে। চলতি পথে জামায়াত এসে ঢুকে পড়ে। এই ক্ষমতালোভী ঢুকে ইসলামের নামে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, এ দেশের দক্ষিণাঞ্চলে অনেক অলি-আওলিয়া শুয়ে আছেন। তারা দেশে ইসলামের আবাদ করেছেন। তাদের দেশে ইসলামের নাম নিয়ে রাজনীতি করবে কিন্তু ইসলামি রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা হবে না, তা হতে পারে না। এ কারণে জামায়াতের সঙ্গে জোট ধরে রাখা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলে অসংখ্য মায়ের কোল সন্তান শূন্য হয়েছে। বিদেশিদের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ান হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে যাবার পরে তারা চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে মেতেছে। দেশের জনসাধারণ এখন তাদের কাউকে চাচ্ছে না। ইসলামী আন্দোলনের হাতপাখার প্রতিককে বিজয়ী করে ইসলামের ভিত্তিতে দেশ গঠনের সুযোগ চান তিনি।


সংগঠনটির জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জেলা সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদীসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভা শেষে প্রার্থীদের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

সময়ের আলো/আআ



  বিষয়:   জামায়াত  দেশ  ঘোষণা  চরমোনাই পীর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: