স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হবে ঢাকা-১২ : তাসলিমা আখতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর তেজকুনিপাড়া ও কলমিলতা মার্কেট, হোন্ডাগলি-সংলগ্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার।বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) গণসংযোগে

2026-02-05T22:13:52+00:00
2026-02-05T22:14:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হবে ঢাকা-১২ : তাসলিমা আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১০:১৪ পিএম
ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতারের গণসংযোগ। সংগৃহীত ছবি
রাজধানীর তেজকুনিপাড়া ও কলমিলতা মার্কেট, হোন্ডাগলি-সংলগ্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) গণসংযোগে অংশ নেন তাসলিমা। গণসংযোগকালে তিনি ওই এলাকার ভোটারদের সাথে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। 

এ সময় তাসলিমা আখতার বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না। তাই ১২ দফা নির্বাচনী ইশতেহারে আমরা সঙ্কট সমাধানের পথ ও নকশা হাজির করেছি। পাশাপাশি ভোটারদের কাছে জবাবদিহিতা নিশ্চিতের জন্য ‘সিটিজেন কাউন্সিল’ গঠন করার কথাও আমরা বলেছি। 


আমাদের লক্ষ্য থাকবে ঢাকা ১২ নির্বাচনী এলাকাকে সারা দেশের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হিসেবে দাঁড় করানো। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা ১২ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ভোটাররা।

গণসংযোগ শেষে বক্তব্য রাখার সময় তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের প্রতিশ্রুতি অনুসারে খুব বেশি নারী প্রার্থীকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেয়নি। কোনও কোনও দল একেবারেই নারী প্রার্থী দেয়নি। এক্ষেত্রে গণসংহতি আন্দোলন জুলাই সনদে নির্দেশিত অনুপাতের চেয়ে বেশি নারী প্রার্থীকে মনোনয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। 

একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে এই নারী প্রার্থীদেরকে ভোট দিয়ে এদেশের ভোটাররা জাতীয় সংসদে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। তাসলিমা আখতারের নির্বাচনী প্রচারণা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল তিনি নাখালপাড়ায় নির্বাচনী প্রচারণা ও র‌্যালিতে অংশ নেবেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   স্বচ্ছতা  জবাবদিহিতা  রোল মডেল  তাসলিমা আখতার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: