সেবা দেওয়ার সময় ভুয়া চিকিৎসক আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় ক্যাম্প করে স্থানীয়দের সেবা দেওয়ার সময় আলাউদ্দিন শিকদার নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর

2026-02-05T22:41:17+00:00
2026-02-05T22:41:17+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেবা দেওয়ার সময় ভুয়া চিকিৎসক আটক
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম 
আটক আলাউদ্দিন শিকদার। সংগৃহীত ছবি
ভোলার মনপুরায় ক্যাম্প করে স্থানীয়দের সেবা দেওয়ার সময় আলাউদ্দিন শিকদার নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ৩টায় আটককৃত চিকিৎসক কোনো সনদ দেখাতে না পারায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। 

Advertisement
এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের জুনাব আলীর বাড়িতে ক্যাম্প করে স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়ার সময় তাকে আটক করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। তিনি চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কায়ছারের ছেলে। 

জানা যায়, আলাউদ্দিন শিকদার নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত দুই বছর ধরে তজুমদ্দিন উপজেলার চর-মোজাম্মেল, মনপুরা ও চর কলাতলি ইউনিয়নে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। বুধবার আটকে পর তিনি কোনো সনদ দেখাতে পারেনি। পরে বৃহস্পতিবার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 


এই বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের বিষয়ে সাধারণ মানুষদের সচেতন থাকা জরুরি। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরদি ভুঁইয়া জানান, আটক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   সেবা  ভুয়া  চিকিৎসক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: