মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যসলং ইউনিয়নের দরজারপাড়া (শনিবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডব্লিউ বলেন, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুজন মারা যান। অপরজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয় বাসিন্দা আকাশ নামে এক ব্যক্তি জানান, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রলির ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এলাকাবাসী ট্রলিটিকে ধাওয়া দিলে চালক ট্রলিসহ পালিয়ে যান।
সময়ের আলো/এআর