মায়ের দাফনের আগেই ছেলের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বৃহস্পতিবার

2026-02-05T23:22:18+00:00
2026-02-05T23:22:18+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মায়ের দাফনের আগেই ছেলের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ পিএম 
মায়ের দাফনের আগেই ছেলের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

Advertisement
এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাতে মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) মারা যান। বৃহস্পতিবার যোহরের পর মরহুমার জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয়। কিন্তু জোহর নামাজের আজানের আগেই মারা যান মৃত দুধ মিয়া মিয়াজীর ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। 


পারিবারিক সূত্র জানায়, মা গোল বাহার গত ১৭ জানুয়ারি পা পিছলে পড়ে আহত হন। তখন থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। অপরদিকে ছেলে লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও সুস্থ হননি তিনি। 

স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার বাদ জোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে মায়ের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে মাগরিব নামাজের পর একই স্থানে ছেলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মায়ের পাশে ছেলের দাফন করা হয়েছে। 

সময়ের আলো/আআ
  বিষয়:   মা  দাফন  ছেলে  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: