মোস্তাফিজকে পেয়ে যা বললেন লাহোরের মালিক

ক্রীড়া ডেস্ক

খেলা

সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। তার মতে, মোস্তাফিজের মতো একজন পেসারকে দলে পাওয়া সৌভাগ্যের

2026-02-06T00:04:26+00:00
2026-02-06T00:04:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মোস্তাফিজকে পেয়ে যা বললেন লাহোরের মালিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ এএম 
সংগৃহীত ছবি
সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে পেয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। তার মতে, মোস্তাফিজের মতো একজন পেসারকে দলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।

আসন্ন পিএসএলের নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর। সবশেষ ২০১৮ সালের পিএসএলে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি। প্রায় ৮ বছর পর আবার পিএসএল খেলতে দেখা যাবে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পেজে দেওয়া ভিডিওবার্তায় মুস্তাফিজকে নিয়ে সামিন রানা বলেন, স্পষ্টতই তিনি (মুস্তাফিজ) পাকিস্তান সুপার লিগের জন্য যেমন বড় নাম, তেমনি বিশ্ব ক্রিকেটেরও বড় নাম। তাকে দলে নেওয়া যে কোনো দলের জন্যই অনেক সম্মানের বিষয়। তাছাড়া তার সঙ্গে আমাদের সম্পর্ক এবং ভালোবাসা অনেক পুরোনো। 

 
তিনি আরও বলেন, ১০ বছর আগে যখন পিএসএল শুরু হয়, আমার মনে আছে গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্সের প্রথম পিক ছিলেন মোস্তাফিজুর রহমান। দুর্ভাগ্যবশত তখন তিনি আসতে পারেননি। এনওসি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তবে দুই বছর পর তিনি আসেন। আমরা তাকে দলে পেয়ে দারুণ উপভোগ করেছি। এখন বিশ্বজুড়ে যেভাবে তিনি পারফর্ম করছেন, অসাধারণ। 

মোস্তাফিজকে দলে পাওয়া নিয়ে তিনি বলেন, আমি মনে করি, মুস্তাফিজের মতো একজন খেলোয়াড় পাওয়া লাহোরের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। যখন মুস্তাফিজ পিএসএলে সাইন করেছিল, তখনই আমাদের মাথায় ছিল যে আমরা তাকে নিতে চাই।

সময়ের আলো/এআর


  বিষয়:   মোস্তাফিজ  লাহোর  মালিক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: