ব্যারিস্টার সুমনের দেওয়া আশ্বাস আমি বাস্তবায়ন করব : তাহেরী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনে জয়ী হলে ব্যারিস্টার সুমনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর, চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী

2026-02-06T00:39:59+00:00
2026-02-06T00:39:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্যারিস্টার সুমনের দেওয়া আশ্বাস আমি বাস্তবায়ন করব : তাহেরী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ এএম 
চা শ্রমিকদের মাঝে বক্তব্য রাখছেন গিয়াস উদ্দিন তাহেরী। ছবি : সংগৃহীত
নির্বাচনে জয়ী হলে ব্যারিস্টার সুমনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর, চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট চা বাগানে পঞ্চায়েত নেতা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গিয়াস উদ্দিন তাহেরী বলেন, আপনাদের আশার বাতি জ্বালিয়েছিলেন আমার বন্ধু ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদ)। কিন্তু পট-পরিবর্তনের কারণে এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি আজ দূরে। আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে ব্যারিস্টার সুমন যে আশ্বাস দিয়েছিলেন, সেগুলো আমি বাস্তবায়ন করব। আর তিনি যদি নির্দোষ হয়ে কারাগারে থাকেন, তাহলে সর্বপ্রথম আমি তাকে বের করে নিয়ে আসব।


তাহেরী আরও বলেন, আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। এই দেশে অন্যায় ও মিথ্যা মামলা, হয়রানি, অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা যাবে না। কোনো ধরনের প্রতিহিংসা করে কাউকে আর আটকিয়ে রাখা যাবে না।

হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনের প্রার্থী তাহেরী বলেন, আমাদের দেশে কথা বলে বেশি, তবে কাজ করে না। কিন্তু তাহেরী কথা বলবে কম, কাজ করবে বেশি।



এফআর
  বিষয়:   ব্যারিস্টার সুমন  আশ্বাস  বাস্তবায়ন  তাহেরী  হবিগঞ্জ-৪  মাধবপুর  চুনারুঘাট আসনে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: