মধ্যরাতে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যরাতে আবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। তবে ভূমিকম্পটির প্রথম অনুভূত হয় পার্শ্ববর্তী দেশ ভারতের

2026-02-06T02:13:43+00:00
2026-02-06T05:56:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
মধ্যরাতে আবারও ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ এএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৫:৫৬ এএম
প্রতীকী ছবি
মধ্যরাতে আবারও দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। তবে ভূমিকম্পটির প্রথম অনুভূত হয় পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলায়।

এছাড়াও ভূমিকম্পটির কম্পন ভারতের শিলিগুড়ি, দার্জিলিং এবং উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক অঞ্চলসহ বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কয়েক মিনিটের ব্যবধানে পর পর তিনটি ভূমিকম্প হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, বাংলাদেশ সময় রাত ১টা ৩৯ মিনিট থেকে ২টা ৩ মিনিটের মধ্যে তিন দফায় ভূমিকম্প হয় ভারতের সিকিম অঞ্চলে।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, এর মধ্যে একটির কেন্দ্র ছিল সিকিমের গ্যাংটক। বাকি দুটির উৎপত্তিস্থল সিকিমের গেয়ালশিং এবং মঙ্গনে।

সিকিমের এই ভূমিকম্প বাংলাদেশের রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুরে অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এফআর
  বিষয়:   মধ্যরাত  আবার  ভূমিকম্প 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: