পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৩৬৪৭ কারাবন্দী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন ৫৯৬০ জন কারাবন্দী। এর মধ্যে গত তিন দিনে ৩

2026-02-06T13:41:23+00:00
2026-02-06T13:41:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৩৬৪৭ কারাবন্দী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম 
কারাগারের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন ৫৯৬০ জন কারাবন্দী। এর মধ্যে গত তিন দিনে ৩ হাজার ৬৪৭ জন ভোট দিয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক খুদে বার্তায় এই তথ্য জানায় কারা অধিদফতর। ‎তারা বলেন, ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন কারাবন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। পরদিন ৪ ফেব্রুয়ারি ভোট দেন ৯৮৮ জন এবং গতকাল ৫ ফেব্রুয়ারি ভোট দেন ১ হাজার ১৩৮ জন কারাবন্দী ভোটার। ‎

নিয়ম অনুযায়ী, নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে কারাবন্দী ভোটাররা তাদের ভোট প্রদান করছেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী কারাগারের অভ্যন্তরে শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্বাচন-সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কারা সূত্রে জানা গেছে, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। এখানে ৬০০ জনের বেশি কারাবন্দী ভোটার রয়েছেন। কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতাসহ মোট ২২ জন রাজনৈতিক ব্যক্তিত্বের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। 


রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সচিবসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। ওই বিশেষ কারাগারে দুটি বুথের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ কার্যক্রম চলে।

৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী কারা কর্তৃপক্ষ সকাল থেকে কারাগারে স্থাপিত বুথগুলোয় ভোট গ্রহণ শুরু করে। 

এদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে সরাসরি ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এ সময় মোতাহের হোসেন জানান, সারা দেশের বিভিন্ন কারাগারে থাকা ৫ হাজার ৯৬০ জন বন্দী ভোটার আজ থেকে পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এর আগে ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়। বন্দীদের ভোট গ্রহণের এই কার্যক্রম ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও মাঝখানে ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় ভোট গ্রহণের সময়সীমা এক দিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।


/ইউএমএইচ



  বিষয়:   কারাবন্দী  পোস্টাল ব্যালট  ভোট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: