রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায়

2026-02-06T13:24:17+00:00
2026-02-06T13:24:17+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম 
রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সংগৃহীত ছবি
রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

Advertisement
বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে বেলা সোয়া ১১টায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা। 


এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে একচুলও সরবেন না তারা।


/ইউএমএইচ

  বিষয়:   বিজিবি  ৬ প্লাটুন  ৯ম পে-স্কেল  আন্দোলন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: