চলছে দ্বিতীয় দিনের কারাভোট, ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন কারাগারে থাকা কারাবন্দি ভোটাররা দ্বিতীয় দিনের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজনৈতিক বন্দিদের মধ্যে

2026-02-06T14:10:30+00:00
2026-02-06T14:10:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
চলছে দ্বিতীয় দিনের কারাভোট, ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ পিএম 
রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন কারাগারে থাকা কারাবন্দি ভোটাররা দ্বিতীয় দিনের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজনৈতিক বন্দিদের মধ্যে সাবেক দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ আনুমানিক ২২ জন ভোটার হিসেবে নিবন্ধিত হলেও তারা ভোটাধিকার প্রয়োগ করেননি। তারা ভোট দিতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন।  

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। কারা সূত্র জানিয়েছে, বন্দি ভোটারদের মধ্যে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন উভয় শ্রেণির কয়েদি রয়েছেন। ভোটার তালিকায় নারী বন্দির পাশাপাশি ৪০০ জনের বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিও অন্তর্ভুক্ত রয়েছেন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে মোট ১০২ জন নিবন্ধিত ভোটারের মধ্যে এ পর্যন্ত ভোট প্রদান করেছেন ৩৯ জন সাজাপ্রাপ্ত কয়েদি ও ১২ জন হাজতি।

সূত্রের মতে, অধিকাংশ কারাবন্দি ভোটারের কাছে দুটি প্রতীকই বেশি পরিচিত-ধানের শীষ ও নৌকা। যেহেতু এবার নৌকা প্রতীক নেই, তাই কারাবন্দি ভোটারদের কাছে ধানের শীষই সবচেয়ে জনপ্রিয় প্রতীক হিসেবে উঠে এসেছে। পাশাপাশি অল্পকিছু ভোট দাঁড়িপাল্লা ও লাঙ্গল প্রতীকেও পড়েছে। 

সূত্র আরও বলছে, আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের অনুসারী হিসেবে পরিচিত যেসব রাজনৈতিক ব্যক্তি বর্তমানে কারাবন্দি রয়েছেন, তারা ভোটার হলেও এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেননি। এদের মধ্যে ইনু ও মেননসহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন। 


কারা সূত্রে জানা যায়, বন্দি ভোটারদের একটি বড় অংশ জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন। কারাগারের ভেতরেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। 

বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি–মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কারাবন্দি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ভোটগ্রহণ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।    

তিনি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগারে এ পর্যন্ত কারাবন্দিদের সর্বমোট ৩ হাজার ৬৪৭টি ভোট পড়েছে। 

ছাত্র–জনতার আন্দোলন বিরোধিতার অভিযোগে বন্দি কিছু পুলিশ কর্মকর্তা ও সাবেক সচিব ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে কারা সূত্র নিশ্চিত করেছে।


/ইউএমএইচ





  বিষয়:   রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু  ভোট  কারাবন্দি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: