স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা চারটি মোটরসাইকেল

2026-02-06T15:02:38+00:00
2026-02-06T16:12:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৪:১২ পিএম
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর। সংগৃহীত ছবি
ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা চারটি মোটরসাইকেল ভাঙচুর ও দুইটি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেলগুলো বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়ক ও হেলায় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজের ছোট ভাই কাজল জানায়, তাদের সমর্থকেরা ভোটের প্রচারণায় থাকায় অফিসে কেউ ছিল না। রাত ৮টার দিকে চারটি মোটরসাইকেলে করে আট থেকে ১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এসে ভূষণ স্কুল সড়কে নির্বাচনি অফিসে হামলা করে। 

তিনি আরও বলেন, হামলাকারীরা অফিসে থাকা চারটি মোটরসাইকেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরপর দুর্বৃত্তরা পাশের হেলায় গ্রামের অফিসেও ভাঙচুর করে। প্রতিপক্ষ প্রার্থীর ইন্ধনে হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, নির্বাচনি অফিস ভাঙচুরের খবর পেয়েই ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যান। ম্যাজিস্ট্রেটের নির্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। 

সময়ের আলো/আআ




  বিষয়:   স্বতন্ত্র  প্রার্থী  নির্বাচন  অফিস  ভাঙচুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: