আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার তালতলীতে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণের মামলার মূল আসামি হিরোন হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাব। ঘটনার পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির

2026-02-06T15:12:31+00:00
2026-02-06T16:06:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৪:০৬ পিএম
মূল আসামি হিরোন হাওলাদার। ছবি : সময়ের আলো
বরগুনার তালতলীতে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণের মামলার মূল আসামি হিরোন হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাব। ঘটনার পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে তালতলী থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। পুলিশ জানায়, আলোচিত এই গণধর্ষণ মামলার সুষ্ঠু ও গভীর তদন্তের স্বার্থে আদালতের কাছে হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করা হবে।


র‍্যাব সূত্রে জানা যায়, মামলার পর বৃহস্পতিবার সকালে হিরোন হাওলাদার কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পটুয়াখালী র‍্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করব। এছাড়া অন্যান্য আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে ওই নারীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। মামলায় হিরোনকে প্রধান আসামি করা হয়েছে, আর বাকি তিনজনকে অজ্ঞাত রাখা হয়েছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   তালতলী  গণধর্ষণ  মামলা  আসামি  হিরোন  গ্রেফতার  বরগুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: