সীমান্ত থেকে ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী এলাকা থেকে ১২টি ভারতীয় এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৬ ফেব্রুয়ারি)

2026-02-06T19:09:26+00:00
2026-02-06T19:09:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীমান্ত থেকে ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম 
জব্দ করা ভারতীয় এয়ারগান ও গুলি। সংগৃহীত ছবি
সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী এলাকা থেকে ১২টি ভারতীয় এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে কৈখালীর গোলাখালী নদীর পাড়ের চিংড়ি ঘেরের কোনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় এয়ারগানগুলো উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ১৫ বক্স এয়ারগানের গুলি, সাতটি স্প্রীং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স কৈখালী বিওপি’ থেকে দুই কিলোমিটার দক্ষিণে অভিযান চালানো হয়। অভিযানে কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়ে মাটিতে পুঁতে রাখা ১২টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে আনা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  


অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ বলেন, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/আআ
  বিষয়:   সীমান্ত  ভারত  এয়ারগান  গুলি  জব্দ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: