বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রেহেনা বেগম (৬৫) নামে নারী ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে

2026-02-06T18:25:06+00:00
2026-02-06T18:27:29+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৬:২৭ পিএম
প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রেহেনা বেগম (৬৫) নামে নারী ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার বনপাড়া টিএন্ডটি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

ওই স্থান থেকে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রেহানা পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। 

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক যানটি চিহ্নিতের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

সময়ের আলো/জোআই/

  বিষয়:   বড়াইগ্রাম  নারী  ভিক্ষুক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: