পাটি পেয়ে মঞ্চেই বিছিয়ে শুয়ে পড়লেন জামায়াত আমির

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনি সমাবেশে পাটিকরদের দেওয়া পাটি বিছিয়ে মঞ্চে শুয়ে পড়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে জামায়াত আমিরকে

2026-02-06T19:30:21+00:00
2026-02-06T20:22:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাটি পেয়ে মঞ্চেই বিছিয়ে শুয়ে পড়লেন জামায়াত আমির
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৮:২২ পিএম
ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনি সমাবেশে পাটিকরদের দেওয়া পাটি বিছিয়ে মঞ্চে শুয়ে পড়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে জামায়াত আমিরকে নিজেদের তৈরি শীতল পাটি উপহার দেন সঞ্জিব পাটিকর ও অসীম পাটিকর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি শোয়া থেকে উঠে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে লাল টিস্যু কাপড়ে মোড়ানো শীতল পাটি উপহার দিতে যান পাটিকরেরা। জামায়াত আমি তাদের পাটি খুলে মঞ্চে বিছিয়ে দিতে নির্দেশ দেন। বিছিয়ে দেওয়া শেষ হলেই ডা. শফিকুর রহমান জুতা খুলে শীতল পাটির উপরে দাঁড়ান। তখন নেতাকর্মীরা নারায়ে তাকবীর স্লোগান দিতে শুরু করে। এরপরে তিনি বসে পড়েন। একপর্যায়ে তিনি শুয়ে সেই পাটিতে বিশ্রাম নেন। 

এই দৃশ্য দেখে পাটিকরেরা খুশি হন। তার মানবিকতায় সবাই বিস্মিত হয়ে মুগ্ধতা প্রকাশ করেন।


ঝালকাঠি জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু বক্তব্য দেন।

সময়ে আলো/আআ
  বিষয়:   পাটি  মঞ্চ  জামায়াত  আমির  জনসভা  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: