ফরিদপুর ৪ : জামায়াতকে সমর্থন জানিয়ে সরে গেলেন খেলাফত মজলিসের প্রার্থী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে জামায়াতকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা

2026-02-06T21:08:55+00:00
2026-02-06T21:10:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফরিদপুর ৪ : জামায়াতকে সমর্থন জানিয়ে সরে গেলেন খেলাফত মজলিসের প্রার্থী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৯:১০ পিএম
বক্তব্য রাখছেন মো. মিজানুর রহমান মোল্লা। ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে জামায়াতকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। এ সময় দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন, এনসিপি নেতা আশরাফসহ জোটের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

১১ দলীয় জোটের এই আসনটি উন্মুক্ত থাকায় এতদিন নির্বাচনী মাঠে দুজন প্রার্থীই মিছিল মিটিংসহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে আসছিলেন। শেষ পর্যায়ে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানান রিকশা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান।


এ বিষয়ে মিজানুর রহমান বলেন, আসনটি উন্মুক্ত রাখায় দুই দলের দুজনই নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছিলাম। এতে দল ও ইসলামের বিজয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই উপলব্ধি থেকেই তাকে (দাঁড়িপাল্লার প্রার্থীকে) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছি। এখন আমাদের বিজয়ের পথে আর কোনো বাধা নেই, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। দেড় বছর ধরে আমার গুছিয়ে তোলা ফরিদপুর-৪ আসন। এই নির্বাচনী মাঠে আমি একমাত্র ইসলামের স্বার্থ ও জোটের সম্মান রক্ষার কথা বিবেচনা করে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন বলেন, আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছেন। এখন আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমরা দুজনে মিলে ন্যায় ও ইনসাফের নীতিতে সমাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

সময়ের আলো/জোআই/

  বিষয়:   ফরিদপুর ৪  জামায়াত  সমর্থন  খেলাফত  মজলিস  প্রার্থী  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: