বিএনপির আরও ৮ নেতাকর্মী বহিষ্কার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

শৃঙ্খলাভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির

2026-02-06T20:34:03+00:00
2026-02-06T20:34:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির আরও ৮ নেতাকর্মী বহিষ্কার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
শৃঙ্খলাভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হযরত আলী, জেলা বিএনপির সদস্য আবু সাইদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু, উপজেলার সাবেক সভাপতি এ কে এম হাবিবুর রহমান খায়ের, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক ভূইয়া।

জেলা বিএনপি জানায়, দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল।

সময়ের আলো/জোআই/



  বিষয়:   বিএনপি  নেতাকর্মী  বহিষ্কার  ব্রাহ্মণবাড়িয়া  নবীনগর উপজেলা  অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: